• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম 

বাণিজ্য, দেশ টিভি
  ১৩ অক্টোবর ২০২৬, ২১:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও জ্বালানি তেলের দাম কমার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য এবং চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। এসব তথ্য থেকে ভবিষ্যতে দেশটির সুদের হার কোন দিকে যেতে পারে, সে বিষয়ে ধারণা পেতে চাইছেন তারা।

মঙ্গলবার সকাল ৯টা ১৯ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৮ ডলার ৯৭ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম চুক্তির দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০২ ডলার ৭০ সেন্টে পৌঁছায়।

স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেন, মঙ্গলবার সকালে ডলার ও তেলের দাম কমেছে। ফলে বাজারে ভারসাম্যপূর্ণ প্রভাব দেখা যাচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের আগে লেনদেনের গতি তুলনামূলক কম থাকতে পারে বলে তিনি মনে করেন।

মঙ্গলবার জ্বালানি তেলের দাম কমেছে। প্রায় এক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো দরপতনের পথে রয়েছে পণ্যটি। এদিকে, ডলারের সূচক ও যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফার হারও নিজ নিজ সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে নেমেছে। তবে উভয়ই তুলনামূলক উঁচু পর্যায়ের কাছাকাছি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মঙ্গলবার বলেন, দেশটির বন্ডের মুনাফার হার সাম্প্রতিক সময়ে বাড়ার পেছনে মূল্যস্ফীতির প্রত্যাশার চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হওয়ার প্রভাব বেশি। তার মতে, মূল্যস্ফীতির প্রত্যাশা এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ থেকে সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়।

বিনিয়োগকারীরা বুধবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন। বৃহস্পতিবার প্রকাশ করা হবে উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য। একই দিনে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবেন তারা।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার উচ্চ সরকারি ঋণ এবং বন্ডের মুনাফার হার বৃদ্ধির ঝুঁকি তুলে ধরেছে। সংস্থাটির মতে, যুদ্ধের কারণে মূল্যস্ফীতির চাপ বাড়লে বন্ডের মুনাফার হার আরও বেড়ে যেতে পারে।

কমার্জব্যাংকের বিশ্লেষকেরা এক নোটে বলেছেন, সুদের হার বৃদ্ধি স্বর্ণবাজারের জন্য একই সঙ্গে সুবিধা ও চ্যালেঞ্জ তৈরি করছে। উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বাড়ায়। তবে এতে বিভিন্ন সরকারের ঋণের বোঝাও বাড়ে, যা ঋণের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ আরও বাড়াতে পারে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা ১৯ শতাংশ। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা হিসেবে তারা ৮৮ শতাংশ মূল্যায়ন করছেন।

এদিকে, মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর দাম কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৯ ডলার ৯৪ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৮১ ডলার ২৩ সেন্ট হয়েছে। আর প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১৩০ ডলার ৩০ সেন্টে নেমেছে।

সূত্র: রয়টার্স

/অ

  • স্বর্ণ
  • রুপা
এ সম্পর্কিত আরও খবর
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয় মূর্তি লুট
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয় মূর্তি লুট
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর
স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।